Print

সারাদিন

দুদক দাবি: টিউলিপ সিদ্দিকের আছে বাংলাদেশি নাগরিকত্ব

প্রকাশিত: ১২:১৩ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যদিও টিউলিপ দাবি করছেন, তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, টিউলিপ প্রাপ্তবয়স্ক হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও ভোটার আইডি নিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, তার ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম সংক্রান্ত নথিপত্র আছে, যা সময়মতো আদালতে উপস্থাপন করা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই বিতর্ক তার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।

টিউলিপের বিরুদ্ধে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। টিউলিপ অভিযোগ অস্বীকার করছেন এবং দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে শিকার করা হচ্ছে।