Print

সারাদিন

দাবি আদায়ে সরকারকে এক মাস সময় শিক্ষকদের, এরপর কর্মবিরতি

প্রকাশিত: ৬:০৯ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সরকারকে এক মাস সময় দিয়েছেন শিক্ষকরা। এর মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি জানান, মন্ত্রণালয় থেকে বাড়ি ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শিক্ষকরা বাড়ি ভাতার দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

দেলাওয়ার হোসেন আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানা হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Nagad
Nagad