Print

সারাদিন

সোশ্যাল মিডিয়া আসক্তি কমানোর উপায়

প্রকাশিত: ৬:৫০ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠেই অনেকের প্রথম কাজ ফোন হাতে নেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারা। ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৩ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটানো হয়, নারীরা পুরুষদের চেয়ে গড়ে ১০-২০ মিনিট বেশি সময় ব্যয় করেন।

বিশ্বব্যাপী প্রায় ৬৪ শতাংশ মানুষ এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, যা ৫.২৪-৫.৪২ বিলিয়ন ব্যবহারকারী। যদিও এটি যোগাযোগ, তথ্য আহরণ এবং আত্মপ্রকাশের বড় মাধ্যম, অতিরিক্ত ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার বিষণ্নতা, নিদ্রাহীনতা, আত্মমূল্যহীনতা এবং একাকীত্বের মতো সমস্যা বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, সোশ্যাল মিডিয়া আসক্তি ধীরে ধীরে কমানো সম্ভব। এখানে কয়েকটি কার্যকর উপায় দেওয়া হলো—

ডিজিটাল ডিটক্স দিয়ে শুরু করুন
সপ্তাহে একদিন সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে থাকুন।

ধীরে ধীরে দুই বা তিন দিন পর্যন্ত সময় বাড়ান।

প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার অ্যাপ ডিলিট করে দিন।

Nagad
Nagad

নোটিফিকেশন বন্ধ করুন
ফোনের সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অফ বা সাইলেন্ট মোডে রাখুন।

অপ্রয়োজনীয় নোটিফিকেশন আপনাকে অজান্তেই অ্যাপে আটকে ফেলে।

নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করুন
প্রতিদিন সোশ্যাল মিডিয়ার জন্য সময়সীমা নির্ধারণ করুন।

ফোনের স্ক্রিন টাইম বা অ্যাপ লিমিট ফিচার ব্যবহার করে নজর রাখুন।

অন্য কাজে ব্যস্ত থাকুন
বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটান।
গার্ডেনিং, মিউজিক, ডান্স, আঁকাআঁকি বা খেলাধুলায় যুক্ত হোন।
হাঁটতে বেরোন বা জিমে ভর্তি হয়ে সক্রিয় থাকুন।

বিশেষজ্ঞ পরামর্শ: সোশ্যাল মিডিয়া জীবনের অংশ হতে পারে, তবে পুরো জীবন যেন এর মধ্যে সীমাবদ্ধ না হয়-সেই ভারসাম্য তৈরি করাই মূল লক্ষ্য।