Print

সারাদিন

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৩ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল (বুধবার) রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা রাত ৯টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গত ১১ আগস্ট মালয়েশিয়ায় পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সই হয়। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

সফরের সময় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।