Print

সারাদিন

‘অপুর অভিযোগ নাকচ করে আসিফ বলেন, অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত’

প্রকাশিত: ৫:৪১ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আসার ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন তিনি। অভিযোগ রয়েছে, অপুকে গুম করে জোরপূর্বক স্টেটমেন্ট নেয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টা এখনও যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরেও যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাকই হই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, অপুর সঙ্গে আমার শেষ দেখা ২০২৪ সালের ৫ আগস্টের আগে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন; কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন, কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক হয়তো আছেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করব কি না এখনো ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেব কি না তা ঠিক হয়নি এখনো।

Nagad
Nagad

সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাওয়ার প্রশ্নে আসিফ বলেন, হেলমেট পরা কাউকে দেখে দাবি করা যে সেটা আমি—এটি কতটা বিশ্বাসযোগ্য? এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না, কারণ বিষয়টি তদন্তাধীন।

উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পরের বাংলাদেশে যদি আমরা আবারও গুম-নির্যাতনের আগের প্রেক্ষাপটে ফিরে যাই, তা শঙ্কার বিষয়।