প্রকাশিত: ৬:৩৯ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ রাত ১১টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১২টা পর্যন্ত ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নগরবাসীকে এ নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।