প্রকাশিত: ৭:৩২ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫
রংপুর সংবাদদাতা:
তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সে.মি. ওপর দিয়ে এবং দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৬ সে.মি. ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। দেশের অন্যান্য নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ১২ ঘণ্টায় আরও বৃদ্ধি পেতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী ১২ ঘণ্টায় পানি স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে পরবর্তী দুই দিনে পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।