Print

সারাদিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১২ অপরাহন, গাস্ট ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৫ আগস্ট ২০২৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা ও তৎকালীন রাষ্ট্রপতিকে।

ঘাতকের গুলিতে প্রাণ হারান তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, ছয় থেকে শুরু করে সব বয়সী পরিবারের সদস্যরা। নিহত হন তার তিন ছেলে— শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল— এবং তাঁদের স্ত্রী-বাচ্চারা। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, আত্মীয়স্বজন ও নিরাপত্তা কর্মকর্তারাও প্রাণ হারান। একমাত্র দুই কন্যা— শেখ হাসিনা ও শেখ রেহানা— তখন বিদেশে থাকায় বেঁচে যান।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু। ছাত্ররাজনীতি থেকে শুরু করে ১৯৬৬ সালে ছয় দফা প্রণয়ন, ভাষা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে হত্যাকারীদের বিচার শুরু হয়। দীর্ঘ সময়ের রাজনীতি ও আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ত্যাগ ও জীবন অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

আগস্ট মাসজুড়ে জাতীয় শোকের অংশ হিসেবে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়ে থাকে। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় দিনটি আগে যেমন রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয়ভাবে পালিত হতো, সেই দৃশ্য এখন কম চোখে পড়ে।

Nagad
Nagad