প্রকাশিত: ১১:৫২ অপরাহন, গাস্ট ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই, যা নির্বাচন বিলম্বিত করতে পারবে। প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেই অনুযায়ীই নির্বাচন হবে।
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্ষা শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ‘নির্বাচনের যে মহোৎসব, সেটা শিগগিরই সবাই দেখতে পাবেন।’
সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা তৈরি হয়েছে। সংস্কারের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং অচিরেই দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।