Print

সারাদিন

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, অফিস মাত্র ৫ ঘণ্টা

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্, গাস্ট ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগে ‘সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। একটি পদে চুক্তিভিত্তিক খণ্ডকালীন নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

কর্মঘণ্টা ও বেতন:
প্রতি কর্মদিবসে ন্যূনতম ৫ ঘণ্টা কাজ করতে হবে।
মাসিক সর্বসাকল্যে বেতন নির্ধারিত হয়েছে ৩৫,০০০ টাকা (আয়কর কর্তন সাপেক্ষে)।
চুক্তিভিত্তিক সময়ে কোনো বর্ধিত বেতন, ভাতা, ইনক্রিমেন্ট বা পদোন্নতির সুযোগ নেই।

চুক্তির মেয়াদ
যোগদানের তারিখ থেকে ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত।

আবেদনের শর্ত
বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন করার শেষ সময়: ১৭ আগস্ট।

Nagad
Nagad

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদন পাঠাতে হবে—

পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় সরাসরি/ডাকযোগে/ই-মেইলে ([email protected])।