Print

সারাদিন

স্টারলিংক রিসেলার পার্টনার পদে আগ্রহপত্র আহ্বান করেছে বিএসসিএল

প্রকাশিত: ২:১৫ অপরাহন, গাস্ট ১৬, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংক পণ্য ও সেবার প্রচার, পরিচালনা ও বাস্তবায়নের জন্য “রিসেলার পার্টনার” নিয়োগের লক্ষ্যে আগ্রহপত্র (EOI) আহ্বান করেছে।

নির্বাচিত রিসেলার পার্টনাররা নিজের সক্ষমতায় স্টারলিংক সেবা প্রচার, ইনস্টলেশন ও পোস্ট-ইনস্টলেশন সহায়তা, রাজস্ব সংগ্রহ এবং চুক্তিভিত্তিক অন্যান্য দায়িত্ব পালন করবেন।

যোগ্যতা:
আবেদনকারীদের বৈধ, প্রযুক্তিগত ও আর্থিক সক্ষমতা থাকতে হবে এবং নীচের যে কোনো একটি শর্ত পূরণ করতে হবে:

সারা দেশের লাইসেন্সপ্রাপ্ত আইএসপি (বিটিআরসি লাইসেন্স)

কেবল টিভি অপারেটর (বিটিভি লাইসেন্স)

আইসিটি বা ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক/সরবরাহকারী/ডিস্ট্রিবিউটর (প্রাসঙ্গিক লাইসেন্স ও অভিজ্ঞতা সহ)

Nagad
Nagad

সঙ্গে ন্যূনতম ৩ কোটি টাকা প্রি-পেমেন্টের সক্ষমতা থাকতে হবে, যা ক্রয়ের বিপরীতে সমন্বয়যোগ্য।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময়: ২৭ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।
জমা দিতে হবে বিএসসিএলের ঢাকার কার্যালয়ে: এসইএল রোজ-এন-ডেল, ৭ম তলা, ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০।

বিএসসিএল আগ্রহীদের জন্য একটি অনলাইন সেশন আয়োজন করবে। প্রি-ইওআই (pre-EOI) সভা ২০ আগস্ট ২০২৫, অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। নিবন্ধনের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৫, বিকেল ৫টা। রেজিস্ট্রেশন লিংক: https://tinyurl.com/BSCLPREEOI

জমা দিতে হবে যেসব ডকুমেন্টস:

কোম্পানির Letterhead-এ স্বাক্ষরিত আবেদনপত্র

নিয়ন্ত্রক সংস্থা (BTRC, BTV ইত্যাদি) থেকে লাইসেন্সের অনুলিপি

বৈধ ট্রেড লাইসেন্সের অনুলিপি

সর্বশেষ ট্যাক্স রিটার্নসহ TIN-এর অনুলিপি

VAT রেজিস্ট্রেশন সার্টিফিকেট

কোম্পানির গত ২ বছরের অডিট রিপোর্ট

সংশ্লিষ্ট শিল্পখাতে কমপক্ষে ২ বছরের কার্যক্রমের প্রমাণ

ক্লায়েন্ট বা গ্রাহক তালিকা

বিক্রয় ও প্রযুক্তি সহায়তা টিমের বিবরণ

নির্ধারিত ব্যাংক থেকে BDT ৩ কোটি টাকার প্রি-পেমেন্টের আর্থিক সক্ষমতার প্রমাণ

কোনো ধরনের প্রতারণা, কালো তালিকাভুক্তি বা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গের অতীত রেকর্ড নেই

যোগাযোগ: ০২৪১০৩০০৯১-৯৩, ইমেইল: [email protected]