প্রকাশিত: ৩:৪২ অপরাহন, গাস্ট ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে-তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রবিবার (১৭ আগস্ট) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আটক আজিজুর রহমানকে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের বিষয়টি ব্যাখ্যা দিতে হবে ওসিকে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ওই কর্মকর্তার কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা অনুযায়ী অতিসত্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।