Print

সারাদিন

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

প্রকাশিত: ৮:০৫ অপরাহন, গাস্ট ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়, সে প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। এই সত্য প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এবং বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তারেক রহমান জোর দিয়ে বলেন, দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্ত প্রয়োজন, আর সেটি সম্ভব একমাত্র ভোটাধিকার রক্ষার মধ্য দিয়েই।

বিতারিত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মধ্যমে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।

Nagad
Nagad