Print

সারাদিন

ওয়াকিটকিতে দেওয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস : কনস্টেবল গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

সারাদিন ডেস্ক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকির গোপন বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার রাতে খুলশী থানা এলাকা থেকে অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার কনস্টেবল অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন এবং খুলশী থানায় প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট রাতে সিএমপি কমিশনার মাঠে মোতায়েন কর্মকর্তাদের উদ্দেশে ওয়াকিটকিতে নির্দেশ দেন, ওয়াকিটকিতে দেওয়া এই গোপন বার্তার অডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাহমুদা বেগম জানান, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র-বাসস।

Nagad
Nagad