Print

সারাদিন

বাজেট ল্যাপটপে চমক: লেনোভো কিনলেই মিলবে স্বপ্ন ভাউচার ফ্রি

প্রকাশিত: ৮:১৭ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

বর্তমান সময়ে অনলাইন ক্লাস, ভার্চুয়াল মিটিং, প্রজেক্ট সাবমিশন কিংবা মাল্টিটাস্কিং-এর জন্য একটি নির্ভরযোগ্য ল্যাপটপ এখন সময়ের দাবি। সেই চাহিদা পূরণে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি মাত্র ৩৮,১০০ টাকার মধ্যে এনেছে লেনোভো ব্র্যান্ডের দুটি নতুন ল্যাপটপ। প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য এটি একটি সুখবর বলা যায়।

দুটি আকর্ষণীয় মডেল এখন বাজারে

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82V700L6IN): ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ইন্টেল সেলেরন N4020 প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি এসএসডি যুক্ত এই ল্যাপটপ হালকা-পাতলা ডিজাইনের সঙ্গে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। দাম: ৩৫,৫০০ টাকা।

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ওয়ান আই (মডেল: 82LX00FEIN): ইন্টেল সেলেরন N4500 প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি যুক্ত ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের ল্যাপটপটি শিক্ষার্থী, ঘরোয়া ব্যবহারকারী কিংবা অফিসিয়াল কাজে উপযোগী। দাম: ৩৮,১০০ টাকা।

এই মডেলের ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫০০ টাকার স্বপ্নো ভাউচার একদম ফ্রি।

অন্যান্য ফিচার
ডলবি অডিও সুবিধা, ৭২০পি এইচডি ক্যামেরা, দ্রুতগতির ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগসহ থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। ল্যাপটপগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, সব ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।

Nagad
Nagad