প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্, গাস্ট ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এবং আমেরিকানরা ইউক্রেনের জনগণকে ভালোবাসেন। এই মন্তব্য তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঠিক আগে সাংবাদিকদের কাছে জানিয়েছেন। খবর বিবিসি।
ওভাল অফিসে দুই প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার আশা করা হচ্ছে। বৈঠকে মার্কিন পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, বিশেষ দূত স্টিভ উইটকফ ও কিথ কেলগ।
জেলেনস্কির সঙ্গে থাকবেন তার চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। এই বৈঠকের আগে ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউজে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছিল। এবার ইউরোপীয় মিত্রদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।