Print

সারাদিন

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১০:২৪ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিজানুরের ভাই মাইনুদ্দিন জানান, নিহত মিজানুরের নূরজাহান মার্কেটে কাপড়ের দোকান রয়েছে। সাদ্দাম মার্কেট এলাকা থেকে বাসে করে গুলিস্তানে যাওয়ার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে বাসের হেলপার তাকে জিরো পয়েন্টে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।

তিনি আরও জানান, মিজানুর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। চার সন্তানের জনক ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Nagad
Nagad