Print

সারাদিন

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্, গাস্ট ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

কলিং ভিসার আওতায় প্রায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ভিসায় আবেদন করা যাবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। খবরটি মালয়েশিয়ার সব প্রধান গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান, খনি এবং সেবাখাতের মোট ১৩টি উপখাতে শ্রমিক নেওয়া হবে। এর মধ্যে হোলসেল ও রিটেল, ল্যান্ড ওয়্যারহাউজ, সিকিউরিটি গার্ড, মেটাল ও স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সুযোগ থাকছে।

তিনি আরও বলেন, নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমিত থাকবে। আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগে।

এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং যৌথ কমিটি।

বর্তমানে মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে।

Nagad
Nagad

তবে ঘোষিত কোটায় কতজন বাংলাদেশি কর্মী আবেদন করতে পারবেন তা এখনো জানায়নি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: জাগো নিউজ।