Print

সারাদিন

ডাকসু: ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা, ভিপি প্রার্থী আবিদুল, জিএস হামিম

প্রকাশিত: ২:০৬ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হোসেন রাকিব।

ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারী হামিম। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, পরিবেশ, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সক্রিয় নেতাদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, ডাকসু নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানানো হয়।

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল—

১. সহ-সভাপতি (ভিপি) : আবিদুল ইসলাম খান
২. সাধারণ সম্পাদক (জিএস) : শেখ তানভীর বারী হামিম
৩. সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) : তানভীর আল হালী মায়েদ
৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক : আরিফুল ইসলাম
৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : এহসানুল ইসলাম
৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক : চেমন ফাবিয়া ইসলাম মেঘলা
৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : মেহেদী হাসান
৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : আবু হায়াত মো. জুলফিকার জিসান
৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে
১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক : চিম চিম্যা চাকমা
১১. ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক : সাইফ উল্লাহ্ (সাইফ)
১২. সমাজসেবা সম্পাদক : সৈয়দ ইমাম হাসান অনিক
১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক : আরকানুল ইসলাম রূপক
১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক : আনোয়ার হোসাইন
১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক : মেহেদী হাসান মুন্না
সদস্য—
১৬. জারিফ রহমান
১৭. মাহমুদুল হাসান
১৮. নাহিদ হাসান
১৯. হাসিবুর রহমান সাকিব
২০. শামীম রানা
২১. ইয়াসিন আরাফাত আলিফ
২২. মুনইম হাসান অরূপ
২০. রঞ্জন রায়
২৪. সোয়াইব ইসলাম ওমি
২৫. মেহেরুন্নেসা কেয়া
২৬. ইবনু আহমেদ
২৭. সামসুল হক আনান
২৮. নিত্যানন্দ পাল।

Nagad
Nagad