Print

সারাদিন

জুলাই মাসে সড়কে ঝরল ৩৮০ প্রাণ : বিআরটিএ

প্রকাশিত: ৩:১১ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। আহত হয়েছেন আরও ৫৪২ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে এসব দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বাধিক দুর্ঘটনা ঘটেছে। এখানে ১১৩টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছেন। চট্টগ্রামে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহীতে ৪৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৫ জন আহত হন। খুলনায় ৪৪টি দুর্ঘটনায় প্রাণ হারান ৪৩ জন, আহত হন ৫০ জন।

এছাড়া বরিশালে ২৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। সিলেটে ৩০টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৯৯ জন আহত হন। রংপুরে ৪৩টি দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জন, আহত হন ৪৮ জন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন ও আহত ১১ জন।

যানবাহনভিত্তিক দুর্ঘটনা

জুলাই মাসে মোট ৬৪২টি যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে—

মোটরকার/জিপ : ১৭টি, বাস/মিনিবাস : ১১৭টি, ট্রাক/কাভার্ডভ্যান : ১৩৩টি, পিকআপ : ৪০টি, মাইক্রোবাস : ১৫টি, অ্যাম্বুলেন্স : ১টি, মোটরসাইকেল : ১১৬টি, ভ্যান : ৯টি, ট্রাক্টর : ৬টি, ইজিবাইক : ১০টি, ব্যাটারিচালিত রিকশা : ১৪টি, অটোরিকশা : ৩৭টি, অন্যান্য যানবাহন : ১২৭টি।

Nagad
Nagad

নিহতদের পরিসংখ্যান

এ দুর্ঘটনাগুলোতে নিহত ৩৮০ জনের মধ্যে—মোটরসাইকেল দুর্ঘটনায় : ৮৩ জন, অন্যান্য যানবাহনে : ৮৫ জন, ট্রাক/কাভার্ডভ্যানে : ৪৮ জন, বাস/মিনিবাসে : ৪৭ জন, অটোরিকশায় : ২৮ জন, মাইক্রোবাসে : ১৯ জন, পিকআপে : ১৮ জন, ভ্যানে : ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় : ১৬ জন, ইজিবাইকে : ১৫ জন, মোটরকার/জিপে : ৩ জন, ট্রাক্টরে : ১ জন প্রাণ হারান।