Print

সারাদিন

দ্বিতীয় পর্যায়ে ৭৮ জন সরকারি কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

প্রকাশিত: ৫:১৫ অপরাহন, গাস্ট ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

কমিটি জানিয়েছে, দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড বা তদূর্ধ্ব পদে থাকা বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৮টি আবেদন বিবেচনার বাইরে রাখা হয়েছে। বাকি ২১০টি আবেদন যাচাই-বাছাই করে ১৪টি সভার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করা হয়েছে।

সুপারিশ অনুযায়ী: গ্রেড-১: ১২ জন, গ্রেড-২: ৩২ জন, গ্রেড-৩: ৩৪ জন।

এছাড়া পদোন্নতির ধাপ অনুযায়ী: ৬ জন কর্মকর্তাকে ৩ ধাপ, ১৭ জনকে ২ ধাপ এবং ৫৫ জনকে ১ ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়নি, যার কারণ প্রতিটি ক্ষেত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন প্রতিবেদনের জমার সময়।

Nagad
Nagad