প্রকাশিত: ৬:৩০ অপরাহন, গাস্ট ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার (২০ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেন। তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জেষ্ঠ্য নেতারাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন অর্থাৎ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
ওইদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পোস্টার প্রকাশ করা হবে।
২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী- (ক) সাংস্কৃতিক অনুষ্ঠান (খ) বৃক্ষ রোপণ অভিযান (গ) মৎস্য অবমুক্তকরণ (ঘ) ফ্রি মেডিকেল ক্যাম্প (ঙ) ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠক।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।