প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ৬৭ বছর বয়সী মা নুরজাহান বেগমকে তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাই শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্তানরা তাদের নামে সম্পত্তি লিখে দিতে চাপ দিত। অনীহা প্রকাশ করলে তারা একসঙ্গে মা নুরজাহান বেগমকে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় নুরজাহান বেগম মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে পুলিশ ছেলে তাজুল ইসলাম টিটু ও মেয়ে ডলি আক্তারকে গ্রেপ্তার করেছে, তবে মেয়ের জামাই শফিউল করিম এখনও পলাতক। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তার মতে, গ্রেপ্তারকরণের চেষ্টা অব্যাহত রয়েছে।
আইনি প্রক্রিয়ার পর পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।