Print

সারাদিন

গাজা সিটি দখলে অভিযান শুরু, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্, গাস্ট ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় সামরিক অভিযান আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে দখলদার বাহিনী প্রথম ধাপে জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। একদিনের এই অভিযানে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া কয়েকজন এবং একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। এছাড়া দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় তিনজন নিহত হন।

এর আগে গত বুধবার (২০ আগস্ট) গাজা সিটি দখলের অনুমোদন দেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। সিদ্ধান্তের পরপরই সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করেছে। পাশাপাশি ২০ হাজার সেনার দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো হয়েছে। পাঁচটি ডিভিশন এ অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেইতুন ও সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরামহীন গোলাবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে আন্তর্জাতিক মহল এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্স সতর্ক করে বলেছে, এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধে ঠেলে দিতে পারে। জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল ইতোমধ্যে অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত, সেখানে নতুন করে বাস্তুচ্যুতি ঘটলে ভয়াবহ মানবিক সংকট দেখা দেবে।

Nagad
Nagad