Print

সারাদিন

বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও’ ভাইরাল, তদন্তে কমিটি

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্, গাস্ট ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ. এফ. এম. শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (২০ আগস্ট) বিভাগের উপসচিব আফছানা বিলকিসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির সভাপতি হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। অন্যান্য সদস্যরা হলেন— বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইসিটি-২ শাখা) মো. মতিউর রহমান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম (সদস্য সচিব)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে মতামতসহ প্রতিবেদন দাখিল করবে।

এর আগে, বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

Nagad
Nagad