Print

সারাদিন

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

প্রকাশিত: ৩:০৪ অপরাহন, গাস্ট ২১, ২০২৫

সিলেট সংবাদদাতা:

নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, অতীতে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো। দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিসি সারওয়ার আলম বলেন, সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এ দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের জন্য কাজ করতে। আপনারা সহযোগিতা করলে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা পরিবেশের ক্ষতি করে নয়। পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই উন্নয়ন এগিয়ে নেওয়া হবে। আমি নিজেও পরিবেশের ছাত্র, তাই চাইবো উন্নয়ন যেনো পরিবেশ-বান্ধব হয়। এজন্য সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।