Print

সারাদিন

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পূর্ণ করলেন মোহাম্মদ আমির

প্রকাশিত: ৫:৪৭ অপরাহন, গাস্ট ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। দেশটির ইতিহাসে এই কৃতিত্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখালেন তিনি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে খেলতে নেমে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন আমির। তার ৪০০তম উইকেট শিকার করেন অ্যান্টিগার ব্যাটার আমির ফ্যাবিয়ান অ্যালেন।

এটি তার ৩৪৩তম টি-টোয়েন্টি ম্যাচ। বর্তমানে তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় নবম স্থানে অবস্থান করছেন।

পাকিস্তানের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারি এখনও বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ, যিনি ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন।

মাইলফলক ছোঁয়ার দিনে ত্রিনবাগো নাইট রাইডার্স জয় পায়নি। অ্যান্টিগা ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে। জবাবে ত্রিনবাগো ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানে থেমে যায়। অ্যান্টিগার জয় নিশ্চিত করেন ওবেদ ম্যাককয় (৪/৩৯) এবং সাকিব আল হাসান ১ উইকেট শিকার করেন মাত্র ২ রান খরচায়।

Nagad
Nagad