Print

সারাদিন

জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ১:১২ অপরাহন, গাস্ট ২৩, ২০২৫

সারাদিন ডেস্ক

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মণ্ডল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. নাজমা খান মজলিশ। এছাড়া অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির ও একেএম রফিকুন্নবী।

প্রদর্শনীতে ক্যালিগ্রাফি ও গ্রাফিতির মাধ্যমে ৩৬ জুলাই বিপ্লবের প্রেরণা ও উজ্জীবনের মুহূর্তগুলো ফুটে উঠেছে। প্রদর্শনী ৩১ আগস্ট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।