প্রকাশিত: ৫:০৫ অপরাহন, গাস্ট ২৩, ২০২৫
সারাদিন ডেস্ক
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার পর বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’।
সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।