Print

সারাদিন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার ও কারাগারে

প্রকাশিত: ৭:৪৫ অপরাহন, গাস্ট ২৩, ২০২৫

সারাদিন ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেকে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করে কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে রাখা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যে ২০২৩ সালের সেপ্টেম্বরে সরকারি সফরের সময় ব্যক্তিগত কাজে সরকারি অর্থ ব্যবহার করেছেন। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

বিক্রমাসিংহে দাবি করেছেন, তার স্ত্রীর ভ্রমণের খরচ ব্যক্তিগতভাবে মেটিয়েছেন এবং কোনো সরকারি তহবিল ব্যবহার করেননি। তবে পুলিশ জানিয়েছে, তিনি ভ্রমণের জন্য ১৬.৬ মিলিয়ন রুপি (৫৫ হাজার ডলার) সরকারি অর্থ ব্যবহার করেছেন।

বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এবং প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি) গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেন, বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে দুর্বল করার চেষ্টা করছে।

২০২২ সালে অর্থনৈতিক সংকটের পর গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হন। এরপর ২০২৩ সালের নির্বাচনে তিনি হারেন। দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে সাবেক দুই মন্ত্রী কারাদণ্ড পেয়েছেন এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পরিবারের কয়েকজনের বিরুদ্ধেও মামলা চলছে।