Print

সারাদিন

দুই গোলে পিছিয়ে থেকেও নাটকীয় জয়ে বার্সেলোনা

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্, গাস্ট ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

লা লিগার নতুন মৌসুমে নাটকীয় জয়ে দারুণ শুরু ধরে রাখল শিরোপাধারী বার্সেলোনা।

শনিবার রাতে নবাগত লেভান্তের মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে হান্সি ফ্লিকের দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা।

লেভান্তের হয়ে ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেস গোল করলে প্রথমার্ধেই চাপে পড়ে বার্সা। তবে বিরতির পর পেদ্রি ও ফেররান তোরেসের গোলে সমতায় ফেরে তারা। আর যোগ করা সময়ে উনাই এলগেসাবালের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় জয়।

পুরো ম্যাচে বার্সেলোনার দখল ছিল প্রায় ৮৩ শতাংশ। গোলের উদ্দেশ্যে নেয় ২৬টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে লেভান্তে নেয় মাত্র ৮টি শট, অন টার্গেটে ছিল ৫টি।

প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অপরদিকে লেভান্তে হেরেছে টানা দুই ম্যাচেই।

Nagad
Nagad