Print

সারাদিন

জুলাই সনদে মতামত জমা দিয়েছে ২৬টি দল: জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশিত: ৪:০৭ অপরাহন, গাস্ট ২৪, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর খসড়ার ওপর এ পর্যন্ত ২৬টি রাজনৈতিক দল নিজেদের মতামত জমা দিয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১টা পর্যন্ত সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য মতামত জমা দেওয়ার মধ্য দিয়ে এই সংখ্যা দাঁড়ায় ২৬-এ।

এর আগে গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়ায় কিছু ত্রুটি ধরা পড়ায় তা সংশোধন করে নতুন করে পাঠানো হয়। পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। ওই সময়ের মধ্যে ২৪টি দল মতামত জমা দেয়।

কমিশনের তথ্য অনুযায়ী, মতামত জমা দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে— বিএনপি, এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, এনডিএম, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাসদ, জাতীয় গণফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, নেজামে ইসলাম পার্টি ও সিপিবি।

এখনও যে চারটি দল মতামত জমা দেয়নি, তারা হলো— গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

Nagad
Nagad