Print

সারাদিন

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৯:০৫ অপরাহন, গাস্ট ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় আজ (রোববার, ২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে ইসহাক দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের পর বিএনপি প্রতিনিধি দল কোনো মন্তব্য করেননি।

সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।