প্রকাশিত: ৯:১৯ অপরাহন, গাস্ট ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আকাশে আজ (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও স্পারসোর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।