প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্, গাস্ট ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ টিম বরিশাল নগরের বাংলাবাজার এলাকায় তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলায় শেখ হাসিনাও আসামি করা হয়। ওই মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।
এর আগে ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার একই মামলায় নাসির উদ্দিন সাথীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।
এদিকে, তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের দাবিতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটির দাবি ছিল, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়ই নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন।