প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্, গাস্ট ২৫, ২০২৫
সারাদিন ডেস্ক
কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ সোমবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে রোববার বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনে আলোচনা হয় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আস্থা গড়ে তোলার কৌশল নিয়ে।
রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় তারা বছরের পর বছর শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন। তারা জানান, জোরপূর্বক নয়, বরং নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে নাগরিক হিসেবে মিয়ানমারে ফিরতে চান তারা।
সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।