প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্, গাস্ট ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালানো যাবে। সোমবার রাতে নির্বাচন কমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে—
শুধু সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিতরণ করা যাবে।
প্রার্থীর নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস বা হলে কোনো স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ, খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুর ওপর পোস্টার লাগানো যাবে না।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল নষ্ট করা যাবে না।
কালি, চুন বা কেমিক্যাল ব্যবহার করে দেয়াল বা যানবাহনে লিখন বা চিত্রাঙ্কন করে প্রচারণা চালানো যাবে না।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে—
প্রার্থীরা রাত ১১টা পর্যন্ত ব্যক্তিগত বা সাংগঠনিক পরিচয়ে প্রচারণা চালাতে পারবেন।
প্রচারণাকালে কোনো আর্থিক, সামাজিক বা সেবামূলক সহযোগিতা প্রদান করা যাবে না।
ক্যাম্পাস বা হলে কোনো মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো যাবে না।
এসব শর্ত ভঙ্গ করলে তা ‘নির্বাচন আচরণবিধি’র লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং শাস্তিযোগ্য অপরাধ হবে।
ছাত্রী হলগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
প্রসঙ্গত, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।