Print

সারাদিন

পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ৪:০৪ অপরাহন, গাস্ট ২৬, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবি সদর দপ্তরে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলন আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

এর আগে সোমবার নয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ-ইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী চোরাচালান প্রতিরোধের বিষয় গুরুত্ব পাবে। এছাড়া সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্তে ১৫০ গজের মধ্যে উন্নয়ন কার্যক্রম, অননুমোদিত স্থাপনা রোধ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণার কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনের উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

Nagad
Nagad