Print

সারাদিন

নিউইয়র্কের স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্, গাস্ট ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষ থেকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গভর্নর ক্যাথি হোকল জানিয়েছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, সাইবার বুলিং রোধ এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) নায়াগ্রা ফলস হাইস্কুলে এক বৈঠকে গভর্নর বলেন, “এক দশক ধরে শিক্ষার সবচেয়ে বড় বাধা হচ্ছে মোবাইল ফোন। প্রতিদিন শিক্ষার্থীরা শত শত নোটিফিকেশন পায়, যার বড় অংশই ক্ষতিকর।”

নতুন নীতিমালা অনুযায়ী— প্রতিদিন স্কুলে ঢোকার সময় শিক্ষার্থীরা ফোন লক করা থলিতে জমা দেবে।, ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ফোন খোলা যাবে না। নিয়ম ভাঙলে সতর্কবার্তা থেকে শুরু করে ফোন বাজেয়াপ্ত ও অভিভাবকের হাতে হস্তান্তরের মতো ব্যবস্থা নেওয়া হবে।

স্কুল কর্তৃপক্ষ বলছে, এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে এবং শ্রেণিকক্ষের পরিবেশ ইতিবাচক হবে। শিক্ষার্থীরাও মত দিচ্ছে, প্রথমে কিছুটা কঠিন মনে হলেও দীর্ঘমেয়াদে এটি তাদের জন্য উপকারী হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরও ৩৪টি অঙ্গরাজ্যে স্কুলে মোবাইল ব্যবহারে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে। ২০২৩ সালে প্রথম ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই নিষেধাজ্ঞা চালু করে।

Nagad
Nagad