প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।
সকালে ঢাকায় পা রাখার পর দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে নেদারল্যান্ডস দল সিলেটের উদ্দেশে রওনা দেয়। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এরই মধ্যে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ দল। ২০ আগস্ট থেকে লিটন দাসের নেতৃত্বে প্রস্তুতি চালাচ্ছে স্বাগতিকরা।