Print

সারাদিন

ঢাকা পুলিশের ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেলেন শফিকুল ইসলাম

প্রকাশিত: ৭:৫৮ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার সই করা এক আদেশে শফিকুল ইসলামকে এই পদে নিয়োগ দেন।

জানা যায়, শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

সাড়ে চার মাস ধরে ডিবিপ্রধানের পদটি শূন্য ছিল। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলানো হয়। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা ডিবির দায়িত্ব সামলাচ্ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলাতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয়।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে কর্মরত ছিলেন।

Nagad
Nagad