প্রকাশিত: ৪:০৯ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শেকৃবি শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তা ও যাতায়াত সমস্যার কথা বিবেচনা করে বৈঠক বাতিল করা হয়।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আমাদের এ বিষয়ে জানানো হয়েছে।