প্রকাশিত: ৪:৫৭ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলো যদি উপলব্ধি করতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ নেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু বলেন, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অত্যন্ত জরুরি।
তিনি আরও আহ্বান জানান, আগামীর বাংলাদেশ গঠনের কার্যক্রমকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।