Print

সারাদিন

সংঘর্ষে আহত নুরুল হক নুর ঢাকা মেডিকেলে ভর্তি

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্, গাস্ট ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে। এতে নুরুল হক নুর মারাত্মক আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ৯টার পর বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসেন, যেখানে নুরুল হক নুর সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে।