প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্, গাস্ট ৩০, ২০২৫
সারাদিন ডেস্ক
দায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা গেছে। এতে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে এ মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।
এ সময় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪২.৯৯ পয়েন্ট (২.৬৬ শতাংশ)। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬৭.৫৫ পয়েন্ট (৩.২৩ শতাংশ) এবং ডিএসইএস সূচক বেড়েছে ২৬.৮৬ পয়েন্ট (২.২৮ শতাংশ)।
সূচকের সঙ্গে লেনদেনেও উত্থান হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ১৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ২৬.৩২ শতাংশ। বিদায়ী সপ্তাহে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৯০৭ কোটি ১৩ লাখ টাকা।
মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দাম বেড়েছে ২৬৮টির, কমেছে ১০৫টির, আর অপরিবর্তিত ছিল ২৩টির শেয়ারদর।