প্রকাশিত: ৭:১২ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার পর হঠাৎ করেই একদল লোক এ হামলা চালায় বলে জানা গেছে। এতে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বাইরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার ঘটনায় কারা জড়িত বা এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে।
পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।