প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্, গাস্ট ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে নুরের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
শায়রুল কবির আরও বলেন, নুরের দ্রুত আরোগ্য কামনা করে খালেদা জিয়া তার জন্য দোয়া করেছেন।