প্রকাশিত: ৬:০৭ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
মশাবাহিত ভাইরাস জ্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।
হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে রাজধানী ঢাকায় ২৬৩ জন, বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ৯৩ জন, খুলনায় ৪২ জন, রাজশাহীতে ৩৯ জন এবং সিলেটে ৩ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৯,৮৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পানির জমাট বাঁধা স্থান পরিস্কার রাখার জন্য পরামর্শ দিয়েছে।