Print

সারাদিন

বাসস্ট্যান্ড দখল এবং চাপে পড়ে নির্বাচনের তারিখ: জামায়াতের সমালোচনা

প্রকাশিত: ৯:০২ অপরাহন, গাস্ট ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার কীভাবে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগে একদল বাসস্ট্যান্ড দখলে নিতো, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি।

ভবিষ্যৎ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে, পরিস্থিতি উন্নতি করা সম্ভব। পরিস্থিতি উন্নত হলে নির্বাচনও সম্ভব।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে, যখন লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে যে, দেশ একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছে কি না।

জুলাই ঘোষণাপত্রের দিন (৫ আগস্ট) নির্বাচনের তারিখ ঘোষণা কোনো চাপে পড়ে করা হয়েছে বলে সাংবাদিকদের জানান সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি মনে করান, সরকারের উচিত ছিল প্রথমে জুলাই সনদের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা।

Nagad
Nagad