Print

সারাদিন

ক্যানসার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দলের পক্ষে অনুদানের অর্থ হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুদান দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির, ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ চিকিৎসক ও স্থানীয় নেতারা।

জামায়াত নেতারা জানান, জনগণের কল্যাণে দল সবসময় পাশে থাকতে চায় এবং একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।

Nagad
Nagad